নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘরজামাই’ ডাকা নিয়ে সংঘর্ষ

সিপ্লাস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা  হলেন, সাইদুল মিয়া (২৭), রুবেল মিয়া (১৯),  সোহাগ (২০), মুহাম্মদ আলী (২৪), আলামিন (৩৫), হৃদয় (২০), আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩), সানজু আরা (১৫), ময়না বেগম (১০), সাদিক মিয়া (৭), সাহানা বেগম (৫০), হামিদা খানম (২০), খুরশিদ মিয়া (২৩), রাশেদ (৩৮), কাসেম মিয়া (৩০), রিপন (১৬), নাজমুল (১৩), রাহিমা (১১), নাদিয়া (৯), বাবুল (২৫),কারিমা আক্তার (১৪), রিফাত (১৪), ফারুক (৩০), ইকবাল (২৬)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়ার মধ্যে ঘরজামাই ডাকা নিয়ে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে হাজী মার্কেটে খুরশিদকে মারধর করেন সোহাগ মিয়া। পরে বাজারে সালিশ করে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেওয়া হয়। এরপরও দু’পক্ষ এলাকায় গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে ২৬ জন আহত হন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here