নিউজটি শেয়ার করুন

ব্রিটেন-ইউরোপে রোজা শুরু হচ্ছে কাল

সিপ্লাস ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে অনেকটাই বিপর্যস্ত ব্রিটেন। এরইমধ্যে এসে গেল পবিত্র মাহে রমজান।

ব্রিটেন ও ইউরোপে পবিত্র রোজা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পবিত্র রমজান মাসেও বন্ধ থাকবে লন্ডনের মসজিদসমূহ।

এদিকে, সবশেষ একদিনে কোভিড নাইনটিনে মৃত্যু হয়েছে ৭৬৩ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার একশো জন। দেশটিতে মৃত্যুর এই মিছিলে রয়েছেন শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১,৩৩,৪৯৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৪ জন।

করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ব্রিটেনে। মৃত্যু হয়েছে শতাধিক। পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিই সংকটের কারণে মৃতের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ রয়েছে। এই সংকটের কথা স্বীকার করেছে ব্রিটিশ সরকার।

সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন বলে জানান ব্রিটেনের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস উইটি।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর এই মিছিলে রয়েছেন বাংলাদেশি চিকিৎসকরাও।

মহাদুর্যোগে তাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে করেনব্রিটিশ কারী এওয়ার্ড প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই। বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তারা এদেশের হিরো। তারা অনেক মানুষের নিজের জীবনের বিনিময়ে, ঝুঁকি নিয়ে বাচাঁনো চেষ্টা করে যাচ্ছেন। অনেক বাংলাদেশি মারা গেছেন এবং এটা ইতিহাস হয়ে থাকবে।