নিউজটি শেয়ার করুন

বড়দিঘীর পাড়ের বাড়ি থেকে বের হয়ে ২২ দিনেও ফেরেনি ইকবাল, সন্ধান চায় পরিবার

সিপ্লাস প্রতিবেদক: বাবার সাথে ঝগড়া করে হাটহাজারী বড়দিঘীর পাড় খন্দকিয়া এলাকার বাড়ি থেকে বের হয়ে ২২দিনেও ফেরেনি মো. ইকবাল(৩৩)।

তার সন্ধান চেয়ে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি নং ১৪৭ তাং ২২/০৮/২০২১ইং) করেছেন তার বাবা মো. ইসমাইল মিস্ত্রী।

জিডিতে উল্লেখ করা হয়, বাবা ইসমাইল মিস্ত্রীর সাথে ঝগড়া ও তাকে মারধর করে গত ১ আগস্ট হাটহাজারী বড়দিঘীর পাড় খন্দকিয়া এলাকার রমজান আলী সারাং বাড়ির বাড়ি থেকে বের হয় মো. ইকবাল। এরপর আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

জিডিতে আরো উল্লেখ করা হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় ইকবালের পরনে ছিল লাল রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল জিন্স পেন্ট।

ইকবালের শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমন্ডল গোলাকার ও দাড়ি আছে।

কোন স্বহৃদয় ব্যক্তি ইকবালের সন্ধান পেলে ০১৮৭৪-০০২৫৮৩ অথবা ০১৮১৯-৮৬৬৪০৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here