নগরীর জিইসি মোড়স্থ অভিজাত ও তারকামানের রেস্টুরেন্ট বনজৌর-এ বর্ণিল আয়োজনে গতকাল ২৫ ডিসেম্বর শুভ ‘বড়দিন’ উদ্যাপান করা হয়েছে।
খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষ্যে বড়দিনের থিমে সাজানো হয় বনজৌর রেস্টুরেন্ট। রাতে কেক কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম ক্লাব লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বনজৌর রেস্টুরেন্টের চেয়ারম্যান ডা. বিনয় পাল।
এসময় উপস্থিত ছিলেন বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, পরিচালক (অপারেশন) আক্কাস উদ্দিন। এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বড়দিনের উৎসব উপলক্ষ্যে রেস্টুরেন্টের বুফেসহ মুখরোচক খাবারের নানা আয়োজন পরিদর্শন করেন অতিথিরা। উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে বনজৌর রেস্টুরেন্টে বিশেষায়িত বুফে ডিনারের আয়োজন করা হয়।
৬১ আইটেমের এই বুফেতে রাজকীয় খাবারের নানা আয়োজনের পাশাপাশি বনজৌর এর নিজস্ব পেস্ট্রি শেফ-এর মাধ্যমে নানা স্বাদের পেস্ট্রি কেক, মিস্টান্ন রাখা হয় মেনুতে। বড়দিনের এই বিশেষ বুফে ডিনার ছাড়াও প্রতিদিন দুপুরের লাঞ্চে বুফে আয়োজন রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী বলেন, বড়দিনের উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। তিনি বলেন, মানুষ হয়ে মানুষের উপকার করতে হবে। সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। সেবার ব্রত নিয়ে প্রত্যেককে কাজ করতে হবে। মনে রাখতে হবে আমরা একে অপরের সহযোগী।








