নিউজটি শেয়ার করুন

বড় স্কোর গড়তে ব্যর্থ বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রানে করে রিয়াদ বাহিনী।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ধীরগতিতে শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ নাইম। দু’জনে গড়ে তোলেন ৭১ রানের পার্টনারশিপ।

এরপর ঘটে বিপদ। রানআউটের ফাঁদে ফিরে যান তামিম ও লিটন। আর সেট হয়েও বড় স্কোর করতে পারেননি মোহাম্মদ নাইম। শাদাব খানের বলে ইফতেখার আহমেদকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

শেষপর্যন্ত নিজেদের নামের পাশে বড় স্কোর যোগ করতে ব্যর্থ হয় টাইগাররা। অধিনায়ক রিয়াদ ১৪ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদী, হ্যারিস রউফ ও শাদাব খান।

স্কোর
বাংলাদেশ ১৪১/৫
তামিম ইকবাল ৩৯ (৩৪)
মোহাম্মদ নাইম ৪৩ (৪১)
লিটন দাস ১২ (১৩)
মাহমুদুল্লাহ রিয়াদ ১৯ (১৪)
আফিফ হোসেন ৯ (১০)
সৌম্য সরকার ৭ (৫)
মোহাম্মদ মিঠুন ৫ (৩)

বোলার
ইমাদ ওয়াসিম ৩-০-১৫-০
শাহীন শাহ আফ্রিদী ৪-০-২৩-০
মোহাম্মদ হাসনাইন ৪-০-৩৬-০
হ্যারিস রউফ ৪-০-৩২-১
শোয়েব মালিক ১-০-৬-০
শাদাব খান ৪-০-২৬-১