নিউজটি শেয়ার করুন

ভবন মালিকের নিছক দুষ্টুমির ছলে ৩৩৩ ফোন, অত:পর জরিমানা

সিপ্লাস ডেস্ক: খাদ্য সহায়তা চেয়ে চারতলা একটি ভবনের মালিক সরকারি কলসেন্টার ৩৩৩ এ ফোন করে উল্টো ফেঁসে গেছেন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

খাদ্য পাওয়া তো দূরের কথা এখন তাকে জরিমানা হিসেবে ১০০ জনকে সহায়তা করতে হবে। আর এ সহায়তায় প্যাকেট থাকবে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি করে ডাল, সয়াবিন তেল, লবন ও পেয়াজ।

সদর ইউএনও আরিফা জহুরা জানান, একজন ব্যক্তি ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চান। বিষয়টি জানতে পেরে সেখানে সরেজমিনে হাজির হয়ে দেখা যায় তিনি নিজেই একটি চারতলা ভবনের মালিক। নিছক দুষ্টুমির ছলে ফোন করেন। বিভ্রান্ত করায় তাকে ১০০ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করতে বলা হয়েছে।