সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালী থানার ভাঙচুরের মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সাত দিনের রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের ভার্চুয়াল আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন না মঞ্জুর করা হয়।
আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, ডা. শাহাদাত হোসেনের কোতোয়ালী থানার ভাঙচুরের মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার রিমান্ড আবেদন নাকচ করেছেন।








