নিউজটি শেয়ার করুন

ভাটিয়ারীতে ইউপি সদস্যের পক্ষ থেকে করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরীর পক্ষ থেকে করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করা হয়েছে৷ এই বুথ থেকে বিনা মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নেওয়া যাবে। বুথে আছে ব্যবহৃত মাস্ক ফেলার জায়গাও।

বুথটি খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রবিবার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্নে এই বুথের উদ্বোধন করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

বুথ উদ্বোধনকালে তিনি বলেন, ‘করোনা থেকে সুরক্ষার জন্য সচেতনতার বিকল্প নেই৷ করোনা মহামারি একটি বৈশ্বিক সমস্যা। উন্নত দেশগুলো করোনা পরিস্থিতি সামলাতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে জননেত্রী শেখ হাসিনার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদর্শিতা ও মেধার কারণেই বাংলাদেশ করোনাকে সহনশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো.আবদুস সালাম, ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, , আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন, নুরুল ইসলাম, শামছুল আলম, মো হোসেন, সেকান্দর মির্জা কানু, দিদার, নজরুল, ইউসুফ, শাহরিয়ার চৌধুরী, মোঃ লোকমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here