Site icon CPLUSBD.COM

ভাটিয়ারীতে সড়ক দূর্ঘটনায় সেনাবাহিনীর ইলেকট্রিশিয়ান নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সড়ক দূর্ঘটনায় ভাটিয়ারীস্থ বাংলাদেশ মিলিটারী একাডেমি (বিএমএ এমইএস)’র ইলেকট্রিশিয়ান মোঃ সানু মিয়া (৬০) নিহত হয়েছে।

রবিবার (৬ডিসেম্বর) সকাল আটটার দিকে ভাটিয়ারীস্থ শহীদ মিনার এলাকার মহাসড়কে এঘটনা ঘটে।

নিহত সানু মিয়া কুমিল্লা জেলার মুরাদপুর থানার গাংগের কোট গ্রামের মৃত অলি আহম্মদের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সানু মিয়া বাজার করার উদেশ্যে ভাটিয়ারীতে আসলে শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে চট্টগ্রামমূখী একটি দ্রুতগামী ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৩-৬৭৮৩) তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বিএমএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত সানু মিয়ার চাচাতো ভাই আবুল কালাম আজাদ বলেন,আমরা সকালে খবর পেলাম আমার ভাই এক্সিডেন্ট করে মারা গেছে। সে দীর্ঘদিন বিএমএ তে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ চালক ও হেলপারকে আটক করেছে। ট্রাকটি জব্দ আছে।