সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ১২ লিটার পাহাড়ি চোলাই মদসহ অনিক ত্রিপুরা (২৪) নামের এক পাহাড়ি যুবককে আটক করেছে স্থানীয় ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় ভাটিয়ারী স্মৃতি অম্লান চত্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় এক ড্রাইভার ও গ্রাম পুলিশের সহযোগীতায় তাকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে যায়।
অনিক ত্রিপুড়া খাগড়াছড়ির দীঘিনালার সুরেশ হেডম্যানপাড়ার রাইয়া ত্রিপুরার পুত্র। আটকের পর তাকে সীতাকুণ্ড মডেল থানার এসআই কাইউমুল এর কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম ও মাইনউদ্দিন।








