নিউজটি শেয়ার করুন

ভাটিয়ারী থেকে ৫শ বোতল ফেন্সিডিলসহ আটক ১

সিপ্লাস ডেস্ক:  সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে ৫শ বোতল ফেন্সিডিলসহ একটি মাইক্রোতে তল্লাশী চালিয়ে চালক মো. ফারুককে (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তিনি কুমিল্লা চৌদ্দগ্রামের দশবাহা দক্ষিণপাড়ার মৃত সেকান্দর আলীর ছেলে।

আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় ভাটিয়ারি বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়ক এলাকায়  কুমিল্লা হতে চট্টগ্রামগামী একটি মাইক্রোতে তল্লাশী চালানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান ,আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে মাইক্রো তল্লাশী করে মাইক্রোবাসের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৫শ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত মাইক্রোটি জব্দ করা হয়।

আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।