Site icon CPLUSBD.COM

ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

মাদরাসা ছাত্রীকে গলা কেটে হত্যা

সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের সদর উপজেলায় খুরুশকুল ইউনিয়নের কুলিয়া পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মুজিবুল হক (৪৫) এর মৃত্যু হয়। তিনি কুলিয়াপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল আড়াইটায় এই ঘটনা ঘটে।

থানা সুত্রে জানা যায়, কুলিয়াপাড়া এলাকায় জমির মালিকানা নিয়ে মুজিবুল হকের সঙ্গে ভাগ্নে পুতু ও ভাতিজা সেলিম উদ্দিনের (৩৮) মধ্যে বিরোধ চলছিল। বিকালে উভয়পক্ষকে নিয়ে মধ্যস্থতা করতে যান মুজিবুল। একপর্যায়ে সেলিম ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করলে মুজিবুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গিয়াস বলেন, এঘটনায় খুনিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।