নিউজটি শেয়ার করুন

ভাতিজা সাদ এরশাদকে যুগ্ম মহাসচিব করলেন জিএম কাদের

ভাতিজা রাহগির আল মাহি সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিব করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য নিয়োগের পর শুক্রবার ১৪ জনকে যুগ্ম মহাসচিব, আটজনকে উপদেষ্টা ও ৩৭ জনকে ভাইস চেয়ারম্যান করেন জিএম কাদের। যুগ্ম মহাসচিবদের তালিকায় রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদের নাম রয়েছে ৯ নম্বরে। জাপার আগের কমিটিতেও যুগ্ম মহাসচিব ছিলেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের মৃত্যুর পর রাজনীতিতে আসেন তার ছেলে সাদ এরশাদ। তাকে রংপুরে এরশাদের আসনে মনোনয়ন দেয়া হয়। তিনি দলীয় টিকিটে সেখান থেকে বিজয়ী হয়ে আসেন। তাকে তখন দলের যুগ্ম মহাসচিব করা হয়।

জাতীয় পার্টির ২৯৯ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নিয়োগের জন্য পার্টির চেয়ারম্যান ২০ জানুয়ারি থেকে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।