নিউজটি শেয়ার করুন

ভারতের কিংবদন্তি অভিনেতা শ্রীরাম লাগু আর নেই

ভারতের হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, থিয়েটারকর্মী শ্রীরাম লাগু (৯২) মারা গেছেন।

১৯২৭ সালের ১৬ নভেম্বর মহারাষ্ট্রের সাতারার্তে জন্ম হয় শ্রীরামের। একশরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।

হিন্দি ছবির পাশাপাশি মারাঠি ও গুজরাটি ছবিতেও অভিনয় করতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, মারাঠি নাটক ‘নটসম্রাট’-এ তার চরিত্র ভীষণভাবে প্রশংসিত হয়েছিল।

গুণী এ শিল্পীর মৃত্যুতে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ভারত সরকারের তথ্য সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটারে লাগুর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।