নিউজটি শেয়ার করুন

ভারতের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে

মনোজ মুকুন্দ নারাভানে (বায়ে) ও জেনারেল বিপিন রাওয়াত। ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন মনোজ মুকুন্দ নারাভানে। তিনি দেশটির ২৮তম সেনাপ্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন। খবর এনডিটিভির।

এর আগে গত সেপ্টেম্বর মাসে সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে নিযুক্ত হন জেনারেল নারাভানে। এর আগে তিনি দেশটির সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।

জেনারেল নারাভানে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি ও ভারতীয় সেনা অ্যাকাডেমির সাবেক ছাত্র। ১৯৮০ সালের জুনে তিনি যোগ দেন ‘শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’-এ।

এদিকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে এদিন দায়িত্ব গ্রহণ করে বিপিন রাওয়াত।

এদিন সকালে দিল্লিতে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে’ শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বিপিন রাওয়াত বলেন, ‘প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদের অনেক দায়িত্ব রয়েছে। এখন পর্যন্ত সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্বের প্রতি মনোযোগী ছিলাম। এবার আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি বসে ভবিষ্যতের জন্য নতুন কৌশলের পরিকল্পনা করব।’

৬৫ বছর বয়স পর্যন্ত এ পদে থাকবেন বিপিন রাওয়াত। এর আগে দেশটির নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মন্তব্য করে বিরোধীদের কড়া সমালোচানার মধ্যে পড়েন জেনারেল বিপিন রাওয়াত।