সিপ্লাস ডেস্ক: আকস্মিক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
গণমাধ্যমমকে এ তথ্য নিশ্চিত করেছে দূতাবাস সূত্র।
এর আগে গত মার্চে সরকারি সফরে হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় এসেছিলেন। তবে তার এবারের সফরের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

