Site icon CPLUSBD.COM

ভারতের মধ্যপ্রদেশের প্রত্যন্ত এক গ্রামের স্কুলে ক্যাটরিনা

সিপ্লাস ডেস্ক: ক্যাটরিনা এখন গ্রামে। ভারতের মধ্যপ্রদেশের প্রত্যন্ত এক গ্রামের স্কুলে মেয়েদের পড়াচ্ছেন তিনি। এটুকু জানার পর হয়তো অনেকেই ভাববেন, সিনেমা নেই; তাই আয়–রোজগারের আশায় গ্রামের স্কুলে গিয়ে মাস্টারি করছেন তিনি!

ঘটনা ভিন্ন। মেয়েশিশুদের নিয়ে ‘এডুকেট গার্লস’ নামের ১২ বছর বয়সী এক প্রকল্পের শুভেচ্ছাদূত হয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। প্রাথমিকভাবে এই উদ্যোগ শুরু হয়েছিল রাজস্থানের ৫০টি স্কুল নিয়ে। এখন ১৪ হাজার গ্রামের প্রাথমিক বিদ্যালয় এ প্রকল্পের আওতাধীন। সেখানকার প্রায় প্রতিটি গ্রামেই আছে প্রকল্পটি পরিচালনাকারী উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকেরা। ওই দলগুলোকে বলা হয় ‘টিম বালিকা’। তাদের এক ভিডিওতে ক্যাটরিনাকেও টিম বালিকার সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই পরিচয় নিয়ে ভীষণ আনন্দিত ক্যাটরিনা। শিশুদের সঙ্গে সারা দিন খেলা আর মজাচ্ছলে হিন্দি ও ইংরেজি ভাষা এবং অঙ্ক করা শেখাচ্ছেন তিনি।