নিউজটি শেয়ার করুন

ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

সিপ্লাস ডেস্ক: ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মুখ্যমন্ত্রী টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে লিখেছেন, প্রিয় দেশবাসী, আমার মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিয়েছিল এবং পরীক্ষার পর আমার রিপোর্ট পজিটিভ এসেছে।

সহকর্মীসহ অন্যরা, যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা ভাইরাস পরীক্ষা করানোর আহ্বান জানান তিনি।