ভারতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার স্থানীয় সময় সকালে নয়াদিল্লির আইটিসি মাইয়্যুরা হোটেলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলও অংশ নিয়েছেন। এরপর একই স্থানে বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামের উদ্বোধন করেন তিনি।








