নিউজটি শেয়ার করুন

ভারতের সাথে যাত্রীবাহী ফ্লাইট ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ

ভারতের সাথে যাত্রীবাহী ফ্লাইট ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ
ছবি: সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদক: আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত । ধরে করোনা পরিস্থিতির জন্য গত দেড় বছর ভারত থেকে আন্তর্জাতিক ফ্লাইট  আসা-যাওয়া বন্ধ রয়েছে। কথা ছিল, ৩১শে আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে, পহেলা সেপ্টেম্বর থেকে আবার আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। কিন্তু আজ রবিবার বেসামরিক বিমান পরিবহন সংক্রান্ত ডিরেক্টর জেনারেল ডিজিসিএ একটি বিবৃতিতে জানিয়েছে, কোভিড আরও বাড়ার সম্ভাবনা থাকায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হলো।  একই সঙ্গে জানানো হয়েছে, কিছু কিছু নির্দিষ্ট রুটে নির্দিষ্ট ভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া যেতে পারে। তবে সেটা ক্ষেত্রবিশেষে দেখা যাবে।

ইতিমধ্যে ভারতের বিমানমন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক এয়ার বাবল চুক্তি অনুযায়ী আগামী ৩রা সেপ্টেম্বর থেকে আবার বিমান চলাচল শুরু হবে। গত চার মাস বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচল বন্ধ ছিল। এখন ঠিক হয়েছে, ভারতের স্পাইসজেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া ঢাকায় যাওয়া আসা করবে। বাংলাদেশের বিমানও ভারতে আসবে। দুই দেশের মধ্যে এই মর্মে যে চুক্তি ছিল, তার মেয়াদ এ বছর ২৭শে মার্চ শেষ হয়ে গিয়েছিল। এখন আবার তা সই হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here