সিপ্লাস ডেস্ক: ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বাংলাদেশের বন্ধু প্রণব মুখোপাধ্যায় আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সোমবার (৩১ আগস্ট) নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইট বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
প্রণব মুখার্জির জন্ম ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর। বীরভূম জেলার কীর্ণাহারের অদূরের মিরিটি গ্রামে। বাবা কামদাকিঙ্কর ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস নেতা। জেলা কংগ্রেস সভাপতি, এআইসিসি সদস্য এবং পশ্চিমবঙ্গ বিধান পরিষদেরও সদস্য হয়েছিলেন।
পাঁচ দশক ধরে কংগ্রেস সদস্য ও সাতবারের সংসদ সদস্য প্রণব মুখার্জি রাজনীতিতে পদার্পনের আগে একজন শিক্ষক ও সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন ।








