নিউজটি শেয়ার করুন

ভারতে অবস্থানরত বাংলাদেশিরা সপ্তাহে তিনদিন দেশে প্রবেশ করতে পারবে

ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিনদিন দেশে প্রবেশ করতে পারবেন। গত ১ জুলাই থেকে এ আদেশ কার্যকর ধরে আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে বলেও জানিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার ( ৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, আগামী ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থলবন্দর ব্যবহার করে দেশে আসা যাবে। বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা ও অন্যান্য কারণে প্রতিবেশী দেশ ভারত ও অন্যান্য দেশে ভ্রমণ করে থাকেন। সরকারের যেগুলো নিয়ম-কানুন আছে সেগুলো প্রতিপালন করে তারা অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

কলকাতায় আমাদের যে উপহাইকমিশন আছে সেখান থেকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে, ভারতে অবস্থানরত নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর— বেনাপোল, আখাউড়া, বুড়িমারী, হিলি, দর্শনা ও সোনা মসজিদ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। যমুনা ও ডিবিসি টিভি