সিপ্লাস প্রতিবেদক: ভারতে চিকিৎসা নিয়ে ফিরে আসা ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সবাই করোনা আক্রান্ত কি-না, তা জানা যায়নি।
শুক্রবার (৭ মে) ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে ২৯ নম্বর ওয়ার্ডের কেবিনে এবং ৩ জন অসুস্থ থাকায় ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে দেন।
১৬ নম্বর ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন- চন্দনাইশের জাকারিয়া (৩৪), ফটিকছড়ির রহিমা বেগম (৪৬) ও কর্ণফুলীর শিকলবাহা এলাকার পারভিন আক্তার (৪১)।
২৯ নম্বর ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন- পটিয়ার রেজাউল করিম রাজু (২৪), চন্দনাইশের হাসমত আরা বেগম (৫২) ও আয়শা সুলতানা (২৪), ফটিকছড়ির ইকবাল হোসেন (২৪) ও রমজান আলী (২১), কর্ণফুলীর আনিছুর রহমান (৫১) ও ফাহমিদা ইয়াসমিন (১৯)।








