নিউজটি শেয়ার করুন

ভারতে ঢুকে পড়েছে পাকিস্তানি ড্রোন, বিএসএফের সতর্কতা

পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের একটি ড্রোন ঢুকে পড়ার পর সতর্ক অবস্থান নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী।

বিএসএফ জানিয়েছে, সোমবার রাত ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ফিরোজপুরের হুসেনওয়ালা এলাকায় এইচ কে টাওয়ারের কাছে একাধিকবার ওই ড্রোনটি দেখা যায়।

তারপর ১২টা ২৫ মিনিটে ফের দেখা যায়। সব মিলিয়ে মোট পাঁচবার আকাশে উড়তে দেখা যায় ড্রোনটিকে।

মাত্র এক সপ্তাহ আগে পাঞ্জাবে অন্তত ৮টি ড্রোন প্রবেশের কথা জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। এসব ড্রোনে ৮০ কেজি অস্ত্র পাকিস্তানভিত্তিক খালিস্তানি গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছে বলে দাবি ভারতের।