নিউজটি শেয়ার করুন

ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’, কেরালায় জরুরি সতর্কতা

ঘূর্ণিঝড় কিয়ারের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’।

শুক্রবার দেশটির আবহাওয়া অধিদফতরের বরাতে এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আরব সাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘মহা’। যার গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

এর আগে গত ২৫ অক্টোবর ভারতের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড়ে ‘কিয়ার’। সেসময় কর্ণাটক ও গোয়া রাজ্যসহ এর আশপাশের এলাকায় জারি করা হয়েছিল জরুরি সতর্কতা।

তবে বড় ধরনের আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত তেমন প্রভাব ফেলতে পারেনি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কিয়ার’।