ভারতে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নামে আজ শুক্রবার (৬ মার্চ) জুমা নামাজ শেষে আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদ, চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতিয় মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদ থেকে শত শত মুসল্লি এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
কর্মসূচিতে ভারতে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়া হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। বিক্ষোভকারীরা জড়ো হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে।
এসময় নগরীর বিভিন্ন এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়ে সড়কে দীর্ঘক্ষণ অচলাবস্থা দেখা দেয়।








