নিউজটি শেয়ার করুন

“ভারত বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ শারদ উৎসব”- ভারতীয় হাই কমিশনার

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, ভারত বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ শারদ উৎসব। এই ঐতিহ্য ধরে রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

১৯৭১ সালে ভারত সরকার, ভারতীয় জনগণ ও ভারতীয় সেনাবাহীনির গুরুত্বপূর্ণ অবদানের কথা সকলেই জানেন।

গত ৪৮ বছরে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে অনেক উন্নতি করেছে। এই উন্নতিতে আমরা ভারতীয়রা খুবই আনন্দিত। ভারত বাংলাদেশের সম্প্রতির এই বন্ধন অটুট থাকুক।’

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর বড়বাড়ি শংকর অখিল পূজা মন্ডপ প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মহাষষ্ঠী উদ্বোধন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘দূর্গোৎসব বাঙ্গালীর প্রাণের উৎসব। এই উৎসবে জাতী ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মিলিত হয়। মানুষে মানুষে বৈষম্য দূর করে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় দূর্গোৎসব সমাজ উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম। সাম্প্রদায়িক সম্প্রতির এই বাংলাদেশে দূর্গোৎসব সকলের মিলন মেলায় রূপ নেয়। অশুভ শক্তিকে পরাভূত করে শুভ শক্তির উদ্ভব ঘটানোয় দূর্গাপূজার মূল শিক্ষা।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের এস,এন্ড,ডি মজুমদার ফাউন্ডেশনের সভাপতি দিলীপ কুমার মজুমদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শৈবাল চক্রবর্তী।

মিল্টন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, রুনা ব্যানার্জি, অশোক কুমার চক্রবর্তী, দেব প্রসাদ দেবু, মো. ইলিয়াস তালুকদার, আবুল হাসেম, ইব্রাহীম খলিল, সমীর চক্রবর্তী সাগর প্রমুখ। শেষে চট্টগ্রামের এস,এন্ড,ডি মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ১২ জন শিক্ষার্থীকে ছাত্র বৃত্তি হিসেবে ক্রেস্ট ও সম্মানি প্রদান করা হয়। এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি ফিতা কেটে সাহাব্দীনগর শংকর অখিল পূজা ম-পের মহা৬ষ্ঠী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়ায় মহা৬ষ্ঠীর উদ্বোধন অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে শাড়ি তুলে দিচ্ছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।