ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির উপজেলার ভূজপুর বাগান বাজার ইউনিয়নের বাংলাদেশে ভারত সীমান্ত পুরাতন রামগড় থেকে নয়ন চন্দ্র দে নামের এক যুবককে হুইস্কিসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৭ আগস্ট (সোমবার) সন্ধ্যায় তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দীসহ সঙ্গীয় ফোর্স বাগান বাজার ইউপির পুরান রামগড় এলাকা থেকে মাদক কারবারী নয়নকে গ্রেফতার করে।
পুলিশ তার কাছ থেকে ৩ বোতল (৭৫০ এমএল) হুইস্কি, মাদক বিক্রীর নগদ ৫ হাজার টাকা ও তিনটি ছোট হুইস্কির খালি বোতল উদ্ধার করে।
সে বাগানবাজার ইউপির পুরান রামগড় এলাকার দ্বীপক চন্দ্র দে’র পুত্র।
আসামীর বিরুদ্ধে মাদক আইনে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী জানান।








