সন্দ্বীপ প্রতিনিধি: ভাষাণচর থেকে পালিয়ে সন্দ্বীপ আসার সময় নদীর কূল থেকে তিন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা।
আটক তিন রোহিঙ্গা হলেন নাজিম উদ্দিন (১৫),মো.নাসিম(১৪), আবদুল হামিদ (২১)।
তারা ৮ মে সকালে ভাষাণচরে ৪৯ ও ৬২ নং ক্যাম্প থেকে পালিয়ে সন্দ্বীপ আসার জন্য নদী পাড়ি দিয়ে আসার সময় স্থানীয় জনতা আটক করে। পরে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান গ্রাম পুলিশ দিয়ে পরিষদে আনে।
মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিন রোহিঙ্গা ভাষাণচর থেকে পালিয়ে সন্দ্বীপ আসার পর তাদের উদ্ধার করা হয়েছে। বিষয়টি থানায় জানিয়েছি।
উল্লেখ্য আটক তিন রোহিঙ্গা যুবকের পরিবারের অন্যান্য সদস্যরা কক্সবাজারের বালুখালী ক্যাম্পে রয়েছে।








