নিউজটি শেয়ার করুন

ভাষা আন্দোলনের সফলতার মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র্র তৈরীর বীজ বপন হয়ে ছিল: শ ম রেজাউল করিম

সিপ্লাস ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের দুই দিনব্যাপি অনুষ্ঠান মালার আয়োজন করেছে।

গত ২১ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিন ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এমপি।

তিনি বলেন, ভাষা আন্দোলনের সফলতার মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র্র তৈরির বীজ বপন হয়ে ছিল।

তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের ভাষা শহীদরা আমাদের অনুপ্রেরণার প্রথম স্তম্ব। তারা জীবন দিয়ে আমাদের মাতৃভাষা কে প্রতিষ্ঠিত করেছেন। তাদের ঋন শোধ করার নয়।

মন্ত্রী শ ম রেজাউল করিম আরো উল্লেখ করেন, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের এক উজ্জল দৃষ্টান্ত । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃতে সারা দেশ আজ উন্নতির চরম শিখরে অবস্থান করছে। পদ্মা সেতু, শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীনদের বিনামূল্যে বাড়ি, মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকায় উন্নিত করার ঘোষণা, বঙ্গবন্ধু স্যাটেলাইট, শিশুদের বিনামূল্যে স্কুলে দুপুরের খাবার, উপবৃত্তি, বিনামূল্যে বই, মেট্রোরেল, কর্নফুলি নদীর নীচে টানেল, গভীর সমুদ্র বন্দর, এশিয়ান হাইওয়ে, বিনামূল্যে করোনার টিকাসহ আরও অসংখ্য দৃষ্টান্তমূলক কাজ প্রধানমন্ত্রী উপহার দিয়ে যাচ্ছেন । যা অতীতের কোন সরকার করতে পারেনি। বিএনপি-জামাত এই উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা নানা ভাবে গুজব ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, খন্দকার মোশতাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। তা সংসদে পাশ করেছিল জিয়াউর রহমান।

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি আসিফ ইকবাল কাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সেন্টুর সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবারের প্রতিকুল সময়ে দুই দিনব্যাপী সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ পালন করছে। এমন উদ্যোগের জন্য ধন্যবাদ।

তিনি ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির উপস্থিতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটি (২০২০-২০২৩) ঘোষণা করেন। নতুন কমিটি ও উপদেষ্টা পরিষদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরো বেগবান করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব উদ্দিন ।

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এম ফজলুর রহমান বলেন, ভাষা শহিদরা আমাদের অনুপ্রেরণা। তারা জীবন বাজি রেখে বাংলা ভাষার স্বীকৃতি আদায় করেছেন। তার মর্যাদা আমরা রাখবো। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগেরর নতুন কমিটিকে স্বাগত জানান । তিনি শেখ হাসিনার সফলতা তুলে ধরার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে অপপ্রচার ও গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃ্ৃবৃন্দ ও উপদেষ্টারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব উদ্দিন, টেম্পা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ পাটোয়ারীসহ প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনের প্রথম দিন শনিবার ২০ ফেব্রুয়ারি দিনের প্রথম প্রহরে স্থানীয় আহমেদ রেষ্টুরেন্টে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্বা জানায়। রাত সাড়ে নয় টায় নানা শহরের প্রবাসীরা জড়ো হন আহমেদ রেষ্টুরেন্টে।

রাত সাড়ে এগারটায় পুষ্পস্তবক অর্পণের পুর্বে আলোচনা সভার সভাপতি আসিফ ইকবাল কাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের সেন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা ডাক্তার মুরাদ খান ঠাকুর, প্রকৌশলী ইকবাল হায়দার, ডাক্তার আক্তার জামান , শামিম মৃধা ও সাব্বির রহমান, সহ সভাপতি জাহাঙ্গীর সর্দার, আবু তাহের মিয়া, জুয়েল সাদাত, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজিম উল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, স্বপন আধিকারি, বাহার, প্রচার সম্পাদক মোহাম্মদ শপি, অর্থ সম্পাদক মুরাদ হোসেন প্রমূখ।

সভায় সেন্ট্রাল ফ্লোরিডায় একটি স্থায়ী শহিদ মিনার বাস্তবায়নের জন্য প্রস্তাব গৃহিত হয়। রাত বারোটা এক মিনিটে শহিদ বেদীতে প্রথম পুস্পস্তবক অর্পণ করে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, উপদেষ্টা বৃন্দ, শরিয়তপুর সমিতি, চট্রগ্রাম সমিতি, বাংলাদেশ সমিতি, নোয়াখালি সমিতি, জালালাবাদ এসোসিয়েশন, বরিশাল সমিতি, টাঙ্গাইল সমিতি , রাজশাহী সমিতি, ঢাকা সমিতি।

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগরের পক্ষ থেকে রাতের ডিনার পরিবেশন করা হয়।