নিউজটি শেয়ার করুন

ভাষা সৈনিক ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদের ২১ তম স্মরণসভা

চন্দনাইশ প্রতিনিধিঃ  বায়ান্নের ভাষা আন্দোলনের সংগঠক ও সক্রিয়কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম সরকারি কলেজের সাবেক জি এস (১৯৪৯-৫০), চট্টগ্রাম সমিতি ঢাকার সদস্য, তমদ্দুন মজলিস ও মুকুল ফৌজ সংগঠক, চট্টগ্রাম সিটি স্টুডেন্টস লীগের সেক্রেটারি, প্রবীণ শিক্ষাবিদ ও স্কাউটস লিডার চন্দনাইশের কৃতি সন্তান আবুল কালাম আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত।

এ উপলক্ষ্যে ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু্ষ্টিত হয় রবিবার(১১ই এপ্রিল) সকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির সভাপতি শাহজাহান আজাদের সভাপত্তিত্বে অনুষ্ঠিত হয়।

ভাষা সৈনিক আবুল কালাম আজাদ নাগরিক স্মরণ সভায় কমিটির সদস্য সচিব সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলামিস্ট মাহমুদ বিন কাসেম।

প্রধান আলোচক ছিলেন পটিয়া ছালে-নূর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ তৈয়বুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মো.দেলোয়ার হোসেন, জোয়ারা বিশ্বম্ভ্র চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক মো. মতিন, পিপিএস এর নির্বাহী পরিচালক মো. নুরুল হক চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাংগঠনিক সম্পাদক সরওয়ার আহসান, বন্দর কলেজের প্রভাষক গাজী মোহাম্মদ আকবর হোসেন, সিটি করর্পোরেশন উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক গাজী মো. বোরহান উদ্দীন। চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সভাপতি মওলানা মোজাহেরুল কাদের, সহ-সভাপতি আবু তালেব আনচারী, সাংবাদিক শিবলী ছাদেক কফিল। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে সাখাওয়াত হোসেন, আবদুল আজিজ, রঞ্জিত কুমার দে, বিজন চক্রবর্ত্তী, কামাল উদ্দীন, রাসেল কান্তি বড়ুয়া, হামিদা বিনতে মাহবুব, আবদুল আল হারুন, সাংবাদিক যথাক্রমে সৈকত দাশ ইমন, এম এ হামিদ, কামরুল ইসলাম মোস্তফা, মোহাম্মদ মাঈন উদ্দীন, মোহাম্মদ আরফাত হোসেন, কাজী মোহাম্মদ শহিদ, আমিন উল্লাহ টিপু, মাদ্রাসার সহ সম্পাদক মোহাম্মদ আবদুর রশিদসহ প্রমুখ।