নিউজটি শেয়ার করুন

ভাসানচরের কাছে ডুবলো গ্যাসপাইপবাহী জাহাজ

ভাসানচরের কাছে ডুবলো গ্যাসপাইপবাহী জাহাজ

সিপ্লাস প্রতিবেদক: হাতিয়ার ভাসানচরের কাছাকাছি স্থানে বঙ্গোপসাগরে ডুবে থাকা একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ‘এমভি হ্যাং গ্যাং-১’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার(১৩জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজটির পরিচালনা কতৃপক্ষ মেসার্স জেড শিপিং লাইন।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম বন্দর থেকে গ্যাসলাইনের পাইপ নিয়ে মাওয়ার যাওয়ার সময় ভাসানচরের অদূরে জাহাজটির স্টিয়ারিং (সুকান) ফেল করায় একটি ডোবা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। নাবিকরা আশেপাশের নৌযানে নিরাপদে উঠতে সক্ষম হয়েছেন।