Site icon CPLUSBD.COM

ভাসানচরের কাছে ডুবে যাওয়া গমবাহী জাহাজের ১৪ নাবিক উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে উত্তাল সাগরে শনিবার(১৫আগস্ট) ডুবে যাওয়া ১ হাজার ৮০০ টন গম বোঝাই ‘এমভি আখতার বানু’ জাহাজের ১৪ নাবিক উদ্ধার হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে একটি ফিশিং ট্রলার তাদের উদ্ধার করে।

সবাই মোটামুটি সুস্থ থাকলেও বাবুর্চি (কুক) একটু কাহিল বলে জানিয়েছেন ওই ফিশিং ট্রলারের চালক সোহেল।

শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে আমদানি করা গম খালাস করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ডুবে যায়।

জাহাজটির কার্গো এজেন্ট লিটমন্ড শিপিংয়ের অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন  জানিয়েছেন, ডুবে যাওয়া জাহাজটিতেআবুুল খায়ের গ্রুপের আনুমানিক ১ হাজার ৮০০ টন গম ছিল। জাহাজটির স্থানীয় এজেন্ট মাঝিরঘাটের শাহ আমানত শিপিং।