নিউজটি শেয়ার করুন

ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা মিরসরাইয়ে গ্রেফতার

ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা মিরসরাইয়ে গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার অর্থনৈতিক অঞ্চল থেকে ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে তাদেরকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ২০ জনের মধ্যে চারজন পুরুষ, পাঁচজন মহিলা ও ১১ জন শিশু। এর মধ্যে মেয়ে শিশু সাতজন ও ছেলে শিশু চারজন।

তিনি বলেন, গ্রেফতার রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে ট্রলার রিজার্ভ করে মিরসরাইয়ের অর্থনৈতিক জোন এলাকায় এসে নামেন। সেখান থেকে তাদের টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। তারা কার সহযোগিতায় ভাসানচর থেকে পালিয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে।

আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।