Site icon CPLUSBD.COM

ভাসানচর থেকে পালিয়ে টেকনাফে রোহিঙ্গা যুবক

সিপ্লাস প্রতিবেদক: ভাসানচর থেকে পালিয়ে এসে নুরুল আমিন (২০) নামের এক রোহিঙ্গা  যুবক অবস্থান নিয়েছে উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরে।

মঙ্গলবার (১৮ মে) রাতেই কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পালিয়ে আসা রোহিঙ্গা যুবক ২২ নম্বর উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের আশ্রিত জাকির আহমদের ছেলে।

এসপি তারিকুল ইসলাম জানান, ওই রোহিঙ্গা যুবক গত সোমবার (১৭ মে) রাতে ভাসানচর থেকে অজ্ঞাত দালালদের মাধ্যমে পালিয়ে উনচিপ্রাং ক্যাম্পে তার বাবার কাছে চলে আসেন। তথ্যের ভিত্তিতে সিআইসি (ক্যাম্প ইনচার্জ) নুরুল আমিনকে ডেকে পাঠালে তাকে না পেয়ে তার বাবাকে অফিসে আনা হয়। তার বাবা জিজ্ঞাসাবাদে জানায় ছেলে প্রশাসনের ভয়ে ক্যাম্পের বাইরে অবস্থান করছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত কয়েক দফায় ১৮ হাজারের অধিক রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরিত হলে বেশ কিছু রোহিঙ্গা দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়েছে। এরই প্রেক্ষিতে সন্দ্বীপ থানা বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা যায়।