সিপ্লাস ডেস্ক: দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অজ্ঞাত পরিচয় একটি পুরুষের কঙ্কাল (৩৫) উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত পৌনে ১২টার দিকে নৌবাহিনীর সদস্যরা ২নং বাজারের দক্ষিণ-পশ্চিম পাশে কঙ্কালটি দেখে পুলিশে সংবাদ দিলে রাত পৌনে ১টার দিকে পুলিশ ওই কঙ্কালের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, এক থেকে দেড় মাস আগে লাশটি জোয়ারের পানিতে তীরে ভেসে আসে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।








