নিউজটি শেয়ার করুন

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন

পটিয়া প্রতিনিধি: ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পটিয়ায় শিক্ষক সমিতি ও এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পৃথক পৃথকভাবে মানববন্ধন পালিত হয়েছে।

রবিবার দুপুরে পটিয়া এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয় ও পটিয়া শিক্ষক সমিতির উদ্যোগে পৃথকভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রশাসনের প্রধান ফটক এলাকায় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনে সমিতির সভাপতি মো. ইউছুপের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাস্টার শ্যামল দে’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, অধ্যাপক ভগীরত দাশ, ঐক্য পরিষদ নেতা তাপস দে, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, শিক্ষক মো. মহিউদ্দিন, সমীর দে, আশিষ বসাক, হোসাইন মো. ইউছুপ, অমিতাভ দেব, সমর বিশ্বাস, মিহির দাশ, সুব্রত চক্রবর্ত্তী, প্রচেস্টা ফাউন্ডেশনের নাঈম উদ্দিন, নারী জাগরন সংস্থার রিংকি দেব, ইউপি মেম্বার রেখা দাশ।

অন্য দিকে রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের উদ্যাগে এক মানববন্ধনে পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার হায়দার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির আজাদ, শিক্ষক এটিএম তোহা, মাস্টার শফিউল আলম, শাহজাহান বেগম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।