নিউজটি শেয়ার করুন

ভাড়াটেদের প্রতিহতের ঘোষণা ব্যারিস্টার তাপসের

খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে সুপ্রিম কোর্টে বহিরাগত আইনজীবীরা অবস্থান করছেন জানিয়ে তাদের বিরদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এই সময়ের মধ্যে তারা সরে না গেলে আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়ে ব্যারিস্টা তাপস বলেন, প্রয়োজনে তাদের (বহিরাগত) প্রতিহত করা হবে।

বেলা ১১টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট বার ভবনের উত্তর হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনঅঙ্গনকে অচল করার এই ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। আমরা সাধারণ আইনজীবীরা এই নেক্কারজনক ঘটনা প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর ধার্য করেন আপিল বিভাগ। চিকিৎসার প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে না আসায় শুনানি পিছিয়ে দেন আদালত।

শুনানি পিছিয়ে দেয়ার নির্দেশনা আসতেই বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসে হট্টগোল শুরু করেন। তারা শুনানি এগিয়ে আনার দাবিতে আপিল বিভাগে অবস্থান নেন।