Site icon CPLUSBD.COM

ভিজিট ভিসায় বিমানবন্দরে হয়রানির শিকার হলে আমার সাথে যোগাযোগ করুন- ব্যারিস্টার আনিস

মোঃ আলমগীর হোসেন, হাটহাজারী: সবকিছু ঠিক থাকার পরও যারা ভিজিট ভিসায় দেশের বাইরে যেতে পারছেন না তাদের যোগাযোগ করতে বললেন হাটহাজারীর সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

সবকিছু ঠিক থাকার পরও যারা ভিজিট ভিসায় দেশের বাইরে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যে যেতে পারছেননা তাদেরকে অভিযোগ জানাতে বলেছেন তিনি।

১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন ও পরিদর্শন শেষে সিপ্লাসের সাথে একান্ত আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

এর আগেও বিভিন্ন সময় সিপ্লাসটিভি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রিশনে প্রবাসীদের হয়রানী ও দুঃখ দুর্দশা নিয়ে প্রতিবেদন প্রচার করে।

পাশাপাশি প্রবাসীদের এসব অভিযোগ নিয়ে টকশো ও করা হয়। যেখানে কেঁদে কেঁদে নিজেদের অভিযোগ তুলে ধরেন প্রবাসীরা।

অনেকের অভিযোগ কাগজ পত্র থেকে শুরু করে সব কিছু ঠিক থাকার পরও তারা বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে পারেননি।আবার কারো কারো অভিযোগ লক্ষ লক্ষ টাকা দিয়ে এয়ারপোর্টে কন্ট্রাক্ট করেও তারা ব্যর্থ হয়েছেন।

তবে এবার সমাধানের আশ্বাস দিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি জানিয়েছেন, বিদেশগামী প্রবাসীরা চট্টগ্রাম বিমানবন্দরে যে কোন হয়রানির অভিযোগ দিতে পারবেন সরাসরি তার কাছেই।