Site icon CPLUSBD.COM

ভিডিও ভাইরালের পর মুক্তিযোদ্ধার পরিবারের কাছে গেলেন এমপি জাফর আলম

কক্সবাজার প্রতিনিধি: গতকাল ৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধুর স্নেহধন্য বীর মুক্তিযোদ্ধা (সনদ পায়নি) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মাষ্টার হুমায়ূন আহমেদের মেয়ে নিগার তাদের পারিবারিক অসহায়ত্বের কথা জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ৫ মার্চ সকালে তাঁর বাড়িতে ছুটে যান চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মু. শিবলী নোমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয়ে তাদের যাবতীয় সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন। পরে তারা এমপিকে জানান যে তাদের বহু পারিবারিক সম্পত্তি কিছু অসাধু মহল দখল করে রেখেছে। আলহাজ্ব জাফর আলম তাৎক্ষণিকভাবে তাদের বসবাসের জন্যে নিজ অর্থায়নে একটি সেমিপাকা টিনসেট বাড়ি নির্মাণের জন্য ইট পাঠান এবং দ্রুত কাজ শুরু করার বন্দোবস্ত করে দেন। একই সাথে দখলকৃত সম্পদ উদ্ধারে তাঁর পূর্ণ সহযোগীতা থাকবে বলে জানান। ঐ মুক্তিযোদ্ধা পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে ইচ্ছা পোষণ করেন।

এই বিষয়েও এমপি মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে আবেদন জানানো হবে বলে আশ্বস্থ করেন।