নিউজটি শেয়ার করুন

ভিনদেশী অপসংস্কৃতির আগ্রাসন বন্ধে স্বদেশী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে- এ্যানেল

রাজ মাল্টিমিডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাওসোর সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠকও লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন -ভিনদেশী অপসংস্কৃতির আগ্রাসন বন্ধে স্বদেশী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। পশ্চিমা সংস্কৃতি আমাদের লাইফ স্টাইল হতে পারে না। আমাদের যে নিজস্ক সংস্কৃতি রয়েছে তার লালন করতে হবে।

১৯ অক্টোবর কাজীর দেওরীর সাকুরা রেষ্টুরেন্টে রাজ মাল্টিমিডিয়ার শুভ উদ্বোধন ও টেলিফিল্মের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠকও কলামিষ্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

তরুণ অভিনেতাও নির্মাতা রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান রাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্রগ্রামে খ্যাতিমান নাট্যকার ও নাট্য পরিচালক এবং চিত্রঅভিনেতা আয়ুব মাহমুদ। প্রধান বক্তা ছিলেন নাট্য পরিচালক আনিসুর রহমান মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ হোসাইন, মোহাম্দদ আজাদ, চলচ্ছিত্র অভিনেতা হাবিব খান, শিব্বীর আহম্মদ ওসমান, মোহাম্মদ হাছান, অভিনেত্রী রিয়া জাহান প্রমুখ।

অনুষ্টান উপস্থাপন করেন খ্যাতিমান অভিনেতা রানা খান।

এতে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার অভিনেতা অভিনেত্রীগণ। অনুষ্ঠান সহযোগীতায় নর্দান গ্রুপ।