রেল পথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী। ব্যতিক্রমি নানা পরিকল্পনা এবং মতামতের মাধ্যমের ইতিমধ্যে তিনি বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
মেধাবী এ তরুণ ইচ্ছে পোষণ করেছেন ভিন্ন রাজনৈতিক দলের অনুসারীদের সাথে বসতে। শুনতে চান তাদের কথা ও মতামত। পাশাপাশি যারা রাজনীতিকে ঘৃণা করেন তাদের সাথেও বসা প্রয়োজন বলে মনে করেন তিনি।তার এমন মানসিকতা বেশ প্রশংসিত নানা শ্রেণি পেশার মানুষের কাছে।
সম্প্রতি তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন- ‘সেদিন বিমান বন্দর থেকে আসার পথে বলছিলাম যে বাংলাদেশ অথবা চট্টগ্রামের তরুণদের মাঝে যারা অন্যান্য রাজনৈতিক দলের অনুসারী তাদের নিয়ে আগামীতে বসতে চাই। তাদের কথা ও মতামত শুনা প্রয়োজন।এমনকি যারা রাজনীতি কে ঘৃণা করে (for valid reasons) তাদের সাথেও বসা প্রয়োজন কারণ তাদের মেধা ছাড়া আমাদের উন্নতি হবে বলে আমি মনে করি না।
গাড়িতে থাকা কেউ কোনো আওয়াজ করলো না। বুঝলাম মতামত টি কারো পছন্দ হয় নি।
বাধা আসবে জানি তবে একা হলেও তাদের সাথে বসবো। আশা করি সাড়া পাবো।’








