নিউজটি শেয়ার করুন

ভুজপুরে শিশু ধর্ষণ মামলায় যুবককের যাবজ্জীবন কারাদণ্ড

সিপ্লাস প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলার ভুজপুরে শিশু ধর্ষণ মামলায় মো. রুবেল (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ভুজপুর থানার মো.আবু তালেব ভাণ্ডারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন।

রবিবার (১৭ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুন্সি আবদুল মজিদ এই আদেশ দেন।

একইসঙ্গে ওই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের আগস্টে বোনের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ফটিকছড়ির ভুজপুর থানার পাগলীছড়ি এলাকায় আসামি মো. রুবেল ওই শিশুকে জোর করে ধর্ষণ করে। পরে মেয়েটির বাবা বাদী হয়ে ভুজপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।