ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ভূজপুর দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মামুন (৩৫)নামের এক যুবককে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনচার্জ সরওয়ার্দী সরওয়ার।
পুলিশ এ সময় আসামির কাছ থেকে ৫৫ পিস ইয়াবাসহ ১৬ হাজার ৫ শত টাকা উদ্ধার করে। সে নিচিন্তা এলাকার আবদুল মালেকের পুত্র।
ভূজপুর থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া শেষে আসামীকে হাজতে প্রেরণ করা হয়। আসামির বিরুদ্ধে পূর্বে দু’টি মামলা বিজ্ঞ আদালতে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী।
উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টম্বর রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে ৪০ পিস ইয়াবাসহ আলমগীর( ৩৫) নামে এক ইয়াবাসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।








