ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ৪০ পিস ইয়াবাসহ আলমগীর( ৩৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে দাঁতমারা তদন্ত কেন্দ্রে পুলিশ।
২৯ সেপ্টম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইয়াবা কারবারী আলমগীর ভূজপুরধীন এলাকা নারায়নহাট ইউনিয়নের জুস খোলা গ্রামের মৃত আলী আজগরের পুত্র।
পুলিশ জানায়, দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরওয়ারের নেতৃত্বে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪০পিস ইয়াবাসহ আলমগীরকে গ্রেফতার করে এবং আসামীর বিরুদ্ধে ভূজপুর থানায় নিয়মিত মামলা শেষে হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ আরো জানায়, আসামীর স্বীকারোক্তি মতে সে দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে পাইকারি ইয়াবা ক্রয় করে তার এলাকা জুস খোলা গ্রামে বিক্রি করে। সে চট্টগ্রাম এলাকায় থাকতে একবার মাদক মামলায় জেলে যান।

