ফটিকছড়ি প্রতিনিধি: ভূজপুরে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন আইনের মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হাসনাবাদ এলাকার সেলিম উদ্দিন আল কাদেরীকে গতকাল ২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণহাট বাজার থেকে তাকে আটক করে থানার এ এস আই মোঃ বিপ্লব হোসেন।
জানা গেছে, গত ২০ অক্টোবর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ এনে সেলিম উদ্দিনসহ ৪ আসামীর বিরুদ্ধে একটি মামলা (নং-২৪২/২০২০ ইং ভূজপুর, ধারা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইন ২০০০(সংশোধিত/২০০৩) এর ১১(গ)/৩) দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তপূবর্ক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তে সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হলে ট্রাইব্যুনালের বিচারক সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অপর ৩ আসামীর বিরুদ্ধে সমন জারী করেন। সেলিম উদ্দিন নারায়ণহাট চাঁনপুর নতুন পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। সেখানে বিতর্কিত কর্মকান্ডের কারনে তাকে চাকুরিচ্যুত করা হয় বলে এলাকাবাসী জানায়।
এ ব্যাপারে ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ বলেন নারী ও শিশু নির্যাতন আইনের ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়








