ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগান বাজার ইউপির গজারিয়া এলাকায় অহিদুর রহমান(৪৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের গজারিয়া এলাকায় গতকাল রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(১৪জুলাই) সকালে খবর পেয়ে খবর দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তি বাগান বাজার ইউনিয়নের লালমাই এলাকার মৃত আজগর আলীর পুত্র।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, গতকাল রাতে দাঁতমারা ইউনিয়নের গজারিয়াএলাকায় জনৈক নূর মোহাম্মদের বাড়িতে থাকা শ্রমিকরা মোবাইল ও টাকা চুরি করার সময় ধাওয়া দিলে সে পালিয়ে যাওয়ার সময় ওই এলাকার আবুল কালামের বাড়ির পাশে এলাকাবাসীরা পিটিয়ে রক্তাক্ত করে। পরে প্রচুর রক্তক্ষরণ হওয়ার পর অহিদুর রহমানের মৃত্যু হয় হয় বলে জানান।
জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকা থেকে ১১ ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ।
এ ব্যাপারে বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল রাতে গজারি এলাকায় অহিদুর রহমানকে নামে ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে এমন শুনেছি। সে চোর কি না প্রশ্ন করা হলে চেয়ারম্যান আরো বলেন, সে পেশায় একজন কৃষক, চোর না, তার কোন চুরির মামলা নেই, যতটুকু জানি সে নেশা করতো। গত একমাস আগে সে আমাকে একটা বিচার দিয়েছিল। সে দাঁতমারা এলাকা থেকে আসার পথে ৪/৫ জন লোক তাকে অনেক মেরেছে। সেটা আমাকে বিচার দিয়েছে আমি পরে দেখব বলে বলে ছিলাম। আর কোন বিচার হয়নি। আজ সকালে শুনতে পেয়েছি, তাকে গজারি এলাকায় তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি।








