নিউজটি শেয়ার করুন

ভূজপুরে ভারতীয় শাড়ি লেহেঙ্গাসহ আটক ২

ভূজপুর অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা ৭৩৯ পিস ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ মোঃ ছামাদ (৩৫) ও আখি উল্লাহ (২৫) নামে ব্যক্তিকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

শনিবার উপজেলার কাজীরহাটর বাজারের উত্তর পাশে মোড়ে ভুজপুর থানার এসআই মো: হাসান সঙ্গীয় অফিসার-ফোর্স চট্ট মেট্রো-চ-১১-৬৫৮৫) একটি মাইক্রোবাস তল্লাশী চালিয়ে অবৈধপথে চোরাচালানের মাধ্যমে আনা ৭৩৯ পিস ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্ধ করে।

এ সময় ২ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত মোঃ ছামাদ উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার শাহ ফকির বাড়ীর মৃত নুর মোহাম্মদ এর পুত্র। আখি উল্লাহ উপজেলার বক্তপুর ইউনিয়নের আবিদের বাড়ির আনোয়ার হোসেনের পুত্র।

আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।