নিউজটি শেয়ার করুন

ভূজপুর ওয়েলফেয়ার ট্রাস্ট: ৬ টি ইউনিয়নে প্রথম পর্যায়ে ১ হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ভূজপুর থানার পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন স্কুল ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এবং ভূজপুরের শিক্ষিত, সচেতন নাগরিকদের অংশগ্রহণে করোনাকালীন সময়ে বৃহত্তর ভূজপুর থানার অসহায় ও বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভূজপুর ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন হওয়ার পর থেকেই ফান্ড কালেকশনের কাজ শুরু করে ট্রাস্ট।

শুরুতেই ভূজপুর হারুয়ালছড়ির কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সোয়াইব উল্লাহর ৫ লক্ষ টাকার অনুদান নিয়ে ১ম পর্যায়ের ত্রাণ কার্যক্রম শুরু করে ভূজপুর ওয়েলফেয়ার ট্রাস্ট।

গতকাল সন্ধ্যায় ভূজপুর থানার বাগানবাজার টু সুয়াবিল ৬ টা ইউনিয়নের ৫৪ টা ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলে উপহার সামগ্রী পৌঁছে দেই ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা।

রমজানের রোজা রেখে, প্রখর রোদ্রতাপ উপেক্ষা করে ট্রাস্টের উপহার পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করে প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবী উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন কমিটির সেন্ট্রাল ও ইউনিয়ন প্রতিনিধি বৃন্দ।

সার্বিক সহযোগিতায় ছিলেন ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চবি, ডুসাফসহ ভূজপুরের প্রতিটা এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।।

১ম পর্যায়ের কার্যক্রম সমাপ্ত হওয়ার পরে ইতোমধ্যেই ২য় পর্যায়ের ফান্ড কালেকশনের জন্য কাজ শুরু করেছে ভূজপুর ওয়েলফেয়ার ট্রাস্ট।

ভূজপুরের শিক্ষিত, সচেতন ও সুপ্রতিষ্ঠিত ব্যাক্তিবর্গের সহযোগিতার আহবান জানিয়েছে ট্রাস্ট নেতৃবৃন্দ।।