নিউজটি শেয়ার করুন

ভূমিমন্ত্রীর পক্ষ থেকে আনোয়ারায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আনোয়ারা প্রতিনিধি : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ইউনিয়নের শতাধিক নারী পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের মেম্বার ও মহিলা মেম্বাররা।

বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশে ইউনিয়নের গরীব, দুঃখী ও মেহনতী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, ভূমিমন্ত্রীর নেতৃত্বে বরুমচড়া ইউনিয়নে ব্যপক উন্নয়ন হয়েছে। সামনে এ উন্নয়নের ধারাবাহিক অব্যাহত থাকবে।